খেলা

ইনশা আল্লাহ কিচ্ছু হবে না, আমি আসছি: পাপন

পাকিস্তান সফরের আগে রবিবার থেকে সংক্ষিপ্ত কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেছেন ক্রিকেটারদের সঙ্গে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে টাইগারদের সাহস জুগিয়েছেন বিসিবি প্রধান। বলেছেন, তিনি নিজেও যাচ্ছেন পাকিস্তানে।
ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় তিনি জানান নিজেদের পক্ষে থেকেও পাকিস্তান সফরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে ২২ জানুয়ারি রাতে। পরদিন সকালে পৌঁছে বিকেলেই অনুশীলন করবে লাহোরে। ২৪ জানুয়ারি প্রথম ম্যাচ।
জরুরি প্রয়োজনে রবিবার রাতে দেশের বাইরে যাচ্ছেন বিসিবি প্রধান। তবে দেশে ফিরে ২৩ জানুয়ারিই তিনি পাকিস্তান পৌঁছাবেন। সঙ্গে থাকবেন বিসিবির পরিচালকরাও।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের পক্ষ থেকে কেমন নিরাপত্তা নেওয়া হয়েছে এমন প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ। আমাদের অ্যাডভান্স টিম যাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স থেকে, মানে এনএসআই থেকে আমাদের সঙ্গে লোক থাকবে। আগেও যাচ্ছে, পরেও যাচ্ছে। আমরা আমাদের তরফ থেকে যে ফুল প্রস্তুতি নেয়ার সেটা তো নেবই। সেটাই চেষ্টা করছি।’
নিরাপত্তা নিয়ে না ভেবে তাই ক্রিকেটারদের পারফর্ম করতে উদ্বুদ্ধ করে গেলেন নাজমুল হাসান পাপন, ‘সিকিউরিটি নিয়ে এখন আমরা আলাপ করতে চাইনি। এখানে আমি বলেছিলাম, কথা উঠেছিল হালকা। এটা নিয়ে চিন্তার কিছু নেই। খেলা নিয়ে চিন্তা। মাথার মধ্যে এ রকম একটা চিন্তা থাকলে তো ন্যাচারাল পারফরম্যান্স আসে না। সো মেন্টাল পিস ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন।’
বিসিবি সভাপতি ক্রিকেটারদের সাহস দিলেন এভাবে, ‘এমনি টি-টোয়েন্টি একটা হাই টেনসড খেলা। প্রতি সেকেন্ডে খেলা ঘুরে যায়। সো এটাই ওদের বললাম যে ঠান্ডা মাথায় খেলবা। ইনশা আল্লাহ কিচ্ছু হবে না। আমি আসছি। এক সাথে থাকব, এক সাথে খাব। কোনো অসুবিধা নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button