sliderস্থানিয়

ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রান গেল কৃষকের

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নলছিটিতে ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে বাচ্চু মল্লিক(৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (০৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুস ছালাম। নিহত বাচ্চু মল্লিক ওই এলাকার জলিল মল্লিকের ছেলে।

নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, “সকাল আনুমানিক ১০ টার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করতে গেলে পাশের জমিতে বৈদ্যুতিক তার দিয়ে তৈরী ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা য়ান। তাকে সবজি ক্ষেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি ষ্ট্রোক করেছেন। পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতেছিলেন।”

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button