আন্তর্জাতিক সংবাদ

ইদলিব পুনরুদ্ধারের মাধ্যমে ‘শতাব্দির সেরা চুক্তি’কে ব্যর্থ করা হবে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইদলিব প্রদেশসহ এখনো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা তার দেশের বাকি এলাকাগুলো শেষ পর্যন্ত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসবে। আর এর মাধ্যমে ফিলিস্তিন বিষয়ক আমেরিকার ‘শতাব্দির সেরা চুক্তি’ পরিকল্পনা ব্যর্থ হবে।
তিনি রোববার দামেস্কে ক্ষমতাসীন বাথ পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ প্রত্যয় জানান। বাশার আসাদ বলেন, সিরিয়ার বেশিরভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসায় ইদলিবসহ ছোটখাট যেসব এলাকায় এখনো সন্ত্রাসীরা রয়ে গেছে তাদেরকে সেসব এলাকার নিয়ন্ত্রণ দামেস্কের কাছে হস্তান্তর করতে হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশে যেসব ঘটনা ঘটছে তাকে কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, পাশ্চাত্যের সমর্থন নিয়ে ইহুদিবাদীরা ফিলিস্তিন দখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই ‘শতাব্দির সেরা চুক্তি’ পরিকল্পনা তাদের মাথায় ছিল। সাম্প্রতিক সময় তারা শুধুমাত্র এটি প্রকাশ করেছে এবং তা বাস্তবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।

বায়তুল মুকাদ্দাস শহর: মার্কিন পরিকল্পনায় মুসলিম ঐতিহ্যবাহী এই নগরীর বেশিরভাগ এলাকা ইসরাইলকে দেয়ার কথা বলা হয়েছে
আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত কথিত এই পরিকল্পনায় বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীরের বেশিরভাগ এলাকা ও ক্রসিং পয়েন্টগুলো ইসরাইলকে দিয়ে দেয়া হবে। বায়তুল মুকাদ্দাস শহরেরও বেশিরভাগ এলাকা ইসরাইলের অংশ হবে। শুধুমাত্র এই শহরের যতটুকু অংশে ফিলিস্তিনিরা রয়েছে সেটুকু নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। অন্যদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অস্ত্র সমর্পন করলেই কেবল ওই উপত্যকা নয়া ফিলিস্তিন রাষ্ট্রের অন্তর্গত হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, আমেরিকার এ পরিকল্পনা প্রতিরোধ সংগ্রামীরা মেনে নেবে না এবং সিরিয়া সরকার প্রতিরোধ সংগ্রামীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।#
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button