খেলা

ইতিহাস সৃষ্টি করলেন মুজিব জারদান

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন তরুণ মুজিব জারদান। ১৬ বছর বয়সী এই আফগান স্পিনার বল হাতে আগুন ঝরান। এবার জাতীয় দলের হয়ে সেই ভয়ঙ্কর রূপ দেখালেন মুজিব। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে একাই শিকার করেছেন পাঁচ উইকেট। ফলে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মুজিব।
তার তাণ্ডবের দিন লেগস্পিনার রশিদ খান শিকার করেছেন দুটি উইকেট।
পাঁচ ওয়ানডের তিনটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজও জিতেছে তারা।
শুক্রবার টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুতেই মুজিব জারদানের ঘূর্ণির কবলে পড়ে তারা। তৃতীয় ওভারে সাজঘরে ফেরান উদ্বোধনী ব্যাটসম্যান সলোমন মিরকে। এক ওভঅর পরই বিদায় করেন অপর ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে। শুরুটা এভাবেই। এরপর কিছুটা বিরতি দিয়ে এক ওভারে আউট করেন আরো দুই ব্যাটসম্যানকে। আবার বিরতি দিয়ে জিম্বাবুয়ের কফিনে শেষ পেরেক ঠুকেন মুজিব। ৩৮ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৪ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।
এর মাঝে সিকান্দার রাজা আর চাতারাকে সাজঘরে ফেরান রশিদ। তবে মুজিবের চেয়ে কম রান দিয়ে উইকেট দুটি তুলে নিয়েছে এই স্পিনার।
মুজিব যেখানে ১০ ওভারে ৫০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। সেখানে রশিদ ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
এছাড়া দুটি উকেট শিকার করেছেন মোহাম্মদ নবি। সাত ওভার বল করে তিনি দিয়েছেন ১৭ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হরিয়ে ২১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও ইহসানুল্লাহর ব্যাটিং তাণ্ডবে জয় সহজ হয় তাদের। ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় ৭৪ বলে ৭৫ রান করেন শাহজাদ। আর ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ বলে ৫১ করেন ইহসানুল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button