খেলা
ইতিহাস গড়ে টেস্টে ৬০০ উইকেট অ্যান্ডারসনের

টেস্ট ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন জেমস অ্যান্ডারসন। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টের পঞ্চম দিন এই মাইলস্টোন গড়েন ৩৮ বছর বয়সী ইংলিশ তারকা।
২০০৩ সালে টেস্ট অভিষেকের পর ১৫৬তম টেস্টে এই কীর্তি গড়লেন ডানহাতি পেসার। সব মিলে অ্যান্ডারসন মাত্র চতুর্থ ক্রিকেটার, যিনি টেস্টে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়লেন।
অ্যান্ডারসনের আগে এই কীর্তি গড়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে।




