Uncategorized

ইতিহাস গড়ার ম্যাচে পাকিস্তানের দারুণ সূচনা

ইতিহাস গড়ার ম্যাচে পাকিস্তান দারুণ সূচনা করেছে। দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্ট সিরিজ আজ শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ৮৭ রান করেছে ৩০ ওভারে।
সামি আসলাম ৪৩, আজহার আলী ৩৮ রান নিয়ে ক্রিজে আছেন।
এশিয়ার প্রথম দল হিসেবে পাকিস্তান গোলাপি বলে খেলা শুরু করেছে। দিবা-রাত্রির এই টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেননি পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।
এর আগে টি২০ এবং ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button