আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইতালি, ফ্রান্স, স্পেনে মৃত্যুর হার কমছে

নভেল করোনাভাইরাসে ইতালিতে রবিবার ৫২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৯ মার্চের পর একদিনে সেখানে সবচেয়ে কম মানুষ মারা যাওয়ার নজির এটি। একইভাবে ফ্রান্স এবং স্পেনেও দিনভিত্তিক হিসাবে মৃত্যুর হার কম দেখা গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেনে গত ২৪ ঘণ্টায় ৬৭৪ জন মারা গেছে। ২৬ মার্চের পর দিনভিত্তিক পরিসংখ্যানে দেশটিতে এই হিসাব সবচেয়ে কম। ফ্রান্সে মারা গেছে ৩৫৭ জন।
তিন দেশে মৃত্যুর হার কিছুটা কমলেও আমেরিকায় একই অবস্থা। শুধু মাত্র নিউইয়র্ক শহরে নতুন করে ৫৯৪ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৬৪৩ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটা পৃথিবীতে ৬৯ হাজার ৪৪৪ জনের প্রাণ গেছে।
সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে, মোট ১৫ হাজার ৮৮৭ জন। স্পেনে ১২ হাজার ৬৪১ জন। ফ্রান্সে ৮ হাজার ৯৩ জন।
চীনের দাবি অনুযায়ী তাদের দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন।
গোটা পৃথিবীতে ১২৭৩৯৯০ জন মানুষকে সংক্রমিত করা এই ভাইরাসে রবিবার পর্যন্ত বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। মোট আক্রান্ত ৮৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button