ইতালির সামরিক হাসপাতালে করোনা আক্রান্ত নাইজেরিয়ানদের হামলা

করোনার পজিটিভ রেজাল্ট আসায় ইতালির সামরিক হাসপাতালে হামলা চালানোর অভিযোগ উঠেছে তিন নাইজেরিয়ান অভিবাসীর বিরুদ্ধে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার এক বাংলাদেশি অভিবাসী করোনা পরীক্ষা করাতে যান। তার রেজাল্ট নেগেটিভ আসলে তাকে চলে যেতে বলা হয়। ওই বাংলাদেশির সঙ্গে নাইজেরিয়ানরাও হাঁটা শুরু করেন। তখন তাদের থামতে বলা হলে ডাক্তারদের আক্রমণ করেন!
তিনজনের বিরুদ্ধে সহিংসতা এবং শারীরিক ক্ষতি করার অভিযোগ তোলা হয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গেরিনি বলেছেন, ‘সামরিক হাসপাতালে এই ধরনের হামলা গুরুতর অপরাধ এবং অগ্রহণযোগ্য।’
ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৮৫৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৫ হাজার ৪৭৩ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৮১৮ জন।
নতুন এই রোগটি থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৫১৬ জন। বিপরীতে মারা গেছেন ৮ লাখ ৪৬ হাজার ৭৫৭ জন।




