প্রবাসশিরোনাম

ইতালিতে অভিবাসী বহনকারী নৌকা উল্টে ২৫ জনের মৃত্যুর শঙ্কা

ইতালির ল্যামপেদুসা উপকূলে অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা উল্টে গেছে। এতে ২৫ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধারকাজে নেমে পড়ে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটেছে। ছোট ওই নৌকাটিতে ৫০ জন আরোহী ছিল। ছোট ওই নৌকাটি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের ফলে এটি উল্টে যায়।
উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কমপক্ষে আটজন শিশু নিখোঁজ রয়েছে। এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button