রাজনীতিশিরোনাম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আ.লীগ কাউন্সিলরদের লাইন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন বসেছে। অধিবেশনকে কেন্দ্র করে ইনস্টিটিউশনের সামনে দলের কাউন্সিলর ও ডেলিগেটদের ভিড় জমেছে। ভেতরে প্রবেশের জন্য উত্তর এবং পূর্ব পাশ থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তারা।
এই অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নেবেন। কাউন্সিলর ও ডেলিগেটদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত হওয়ায় আসা আওয়ামী লীগের নেতাকর্মী
অতিরিক্ত মানুষের চাপের কারণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবেশ করতে গিয়ে বেশ কয়েকজন পড়ে আহত হয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির ভাষণ শেষে সম্মেলন আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।
এদিকে আজ কাউন্সিল অধিবেশনে বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শুনবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। কাউন্সিলরদের মধ্য থেকে একজন নাম প্রস্তাব করবেন সভাপতি পদে। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করবেন।
সাধারণ সম্পাদক পদেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে যার নাম প্রস্তাব হবে তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের আগের বেশ কয়েকটি সম্মেলনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর নামই প্রস্তাব হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button