ইউরো ২০২০: কে কোন গ্রুপে

এক বছর আগেই চারটি জায়গা ফাঁকা করে ড্র পর্বটা সেরে ফেলেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। বাকি থাকা ওই ৪ দল নিশ্চিত হয়েছে বৃহস্পতিবার রাতে। নতুন আঙ্গিকের প্লে অফের মাধ্যমে মূল পর্বে তারা জায়গা করে নেওয়ায় চূড়ান্ত হয়েছে ইউরোর ২৪ দল। উয়েফা নেশন্স লীগের পথ পেরিয়ে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ মেসিডোনিয়া। ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতাটির এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল গত জুন-জুলাইয়ে। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের জুন-জুলাইয়ে। ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে প্রতিযোগিতাটির ষোড়শ আসর। ছয় গ্রুপের প্রতিটিতে চারটি করে দল খেলবে।
ইউরো ২০২০-এর গ্রুপ
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক
গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি




