আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইউরোপীয় ইউনিয়নের নিষিদ্ধ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র!

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত আগামী ১ জুলাই বাইরের দেশের নাগরিকদের জন্য খুলে দেয়া হবে কীনা, সেটা নিয়ে আলোচনার জন্য ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছেন। যেসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে না দেয়া হতে পারে তার একটি হচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ চায় পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে। কিন্তু অন্যদেশগুলো আবার করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন।
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত শীর্ষে। কাজেই এমন সম্ভাবনা বেশি যে যুক্তরাষ্ট্র থেকে আসা যাত্রীদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেয়া হবে না। ব্রাসেলস থেকে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button