আন্তর্জাতিক সংবাদ

ইউনেস্কোর নতুন মহাপরিচালক অড্রে অজৌয়াই

ইউনেস্কোর নতুন মহাপরিচালক হিসেবে অড্রে অজৌয়াই নিয়োগ পেয়েছেন। সংগঠনটির সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এর স্থলাভিষিক্ত হওয়ার জন্য অড্রে অজৌয়াইকে গত ১৩ অক্টোবর মনোনীত করা হয়েছিল।
জেনারেল কনফারেন্সের ৩৯তম অধিবেশনের সভাপতি জোহর আলাউই এর সভাপতিত্বে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে নতুন এই মহাপরিচালককে অভিনন্দন জানানো হয়। আগামী ১৫ নভেম্বর থেকে তিনি ইউনেস্কোর দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে।
নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল অড্রে অজৌয়াই বলেন, সাম্প্রতিক মাসগুলোতে যেসব মানুষকে দেখেছি আমার বিশ্বাস তারা ইউনেস্কোর কাছ থেকে অনেক কিছু আশা করে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়া এবং সর্বক্ষেত্রে ঐক্য এবং শান্তির জন্য প্রচেষ্টা করতে আমাদেরকে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button