বিনোদন

ইউটিউবে এভ্রিলের ‘রূপালি আঁচল’

জান্নাতুল নাঈম এভ্রিল।‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে পরিচিতি পান তিনি। কিন্তু বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগে বিজয়ের মুকুট হারান এভ্রিল।
পরবর্তী সময়ে প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় জেসিয়া ইসলামকে। এদিকে, মিস ওয়ার্ল্ডের মঞ্চের পর এভ্রিলকে আর কোথাও দেখতে পাননি দর্শক। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন এভ্রিল। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল রকিব।
গানের শিরোনাম ‘রুপালি আঁচল’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। তাঁর ‘হাওয়া’ অ্যালবামে গানটি ছিল বলে জানান ঐশী। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানের ভিডিওটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। ভিডিওটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার।
গানের ভিডিওয়ের মডেল হয়ে বেশ উচ্ছ্বসিত এভ্রিল। বললেন, ‘গানের মডেল হয়ে খুব ভালো লাগছে। সাড়াও পাচ্ছি। মিউজিক ভিডিওটির গল্প অনেক রোমান্টিক। আমার পছন্দ হয়েছে।’
অন্যদিকে, সংগীতশিল্পী ঐশী বলেন, ‘রোমান্টিক গান রুপালি আঁচল। গানের কথাগুলো আবেগী। গানের ভিডিওটি আমি দেখেছি। দারুণ হয়েছে।’
ভবিষ্যতে মডেলিংয়ের পাশাপাশি নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে আছে বলে জানান এভ্রিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button