বিনোদন

ইউটিউবে ‘অন্ধকার জগৎ’ সিনেমার আইটেম গান

ইউটিউবে প্রকাশ হ‌লো নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত ঢাকাই সি‌নেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ডি.এ.তায়েব অভিনীত ‘অন্ধকার জগৎ’ সিনেমার আইটেম গান। শ‌নিবার বি‌কে‌লে লাইভ টেক‌নোল‌জিস এর ইউ‌টিউব চ্যা‌নে‌লে প্রকাশ হ‌য়ে‌ছে গান‌টি। গান‌টির শি‌রোনাম ‘রোমিওর খোঁজে জুলিয়েট’।
গান‌টি লি‌খে‌ছেন ক‌বির বকুল। গান‌টির সুর ও সংগীত প‌রিচালনা ক‌রে‌ছেন আ‌লি আকরাম শুভ। আর এ গা‌নে কণ্ঠ দি‌য়ে‌ছেন রোমানা ইসলাম রমা।
আইটেম সংটিতে দেখা যা‌চ্ছে ডি.এ.তায়েব শহরের একজন দাগি সন্ত্রাসী। ডিসকোতে সময় কাটাতে এসে মাহির সঙ্গে নাচে গানে মেতে উঠেছেন তিনি। তাকে গ্রেফতার করতেই ডিবি অফিসার মাহিয়া মাহি এই নর্তকীর বেশ ধরেছেন।
বেশ একটা নাটকীয়তা আছে গানটিতে। এর আ‌গে ম্য‌জিক মাম‌নি না‌মে এক‌টি আই‌টেম গা‌নে পারফর্ম ক‌রে দর্শক মা‌তি‌য়ে‌ছি‌লেন মা‌হি। এই গান‌টিও প্রকা‌শের ৫ঘন্টার ম‌ধ্যে লক্ষা‌ধিকবার দেখা হ‌য়ে‌ছে।
প্রসঙ্গত, সিনেমাটিতে মাহি-তায়েব ছাড়াও আরো অভিনয় করছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বো’সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button