খেলা

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে মোহাম্মাদ আমির

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে নেয়া হয়েছে পেসার মোহাম্মাদ আমিরকে। যদিও আমির ইংল্যান্ডের ভিসা পাবেন কি না সেটি এখনো অনিশ্চত।

পাঁচ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেলেন তিনি। এ বছরের শুরু থেকেই সীমিত ওভারের ক্রিকেটে খেলছেন প্রতিভাবান এই পেসার। ২০১০ সালে ইংল্যান্ডের লর্ডসে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আসিফ ও সালমান বাটের সাথে নিষিদ্ধ হন আমির। ছয় মাস জেল খাটতেও হয়েছে তাকে।

ইংল্যান্ডের আইন অনুযায়ী কারাভোগ করা কোন বিদেশী নাগরিক পরবর্তী দশ বছরে দেশটিতে প্রবেশ করতে পারবে না। সে হিসেবে আমিরের ইংল্যান্ডের ভিসা পাওয়ার কথা নয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করছে আমিরকে ইংল্যান্ড প্রবেশের ভিসা দেয়া হবে। তার আবেদন ইতোমধ্যে সমর্থন করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ১৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করবেন মিসবাহ বাহিনী।

পাকিস্তান টেস্ট দল: মিসবাহ উল হক (অধিনায়ক), ইউনুস খান, মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, সামি আসলাম, আজহার আলী, আসাদ শফিক, ইফতেখান আহমেদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, জুলফিকার বাবর, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলী, ইমরান খান ও সোহাইল খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button