ইংরেজি ভাষা শিক্ষায় অান্তর্জাতিক স্বীকৃতি

শুক্রবার এ কে এস খান সেন্টার ফর এক্সেলেন্স (ACE) কর্তৃক অায়োজিত অ্যাংলিয়া (Examinations UK) C.I.T.E ( Certificate for International Teachers of English) পরিক্ষার যাত্রা শুরু হয় বাংলাদেশে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অাধুনিক ভাষা ইন্সটিটিউটের অডিটরিয়ামে।
এই পরিক্ষাটি বিশেষভাবে সাজানো হয়েছে যারা ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত রয়েছেন। কিংবা যারা ইংরেজি ভাষা শিক্ষার প্রশিক্ষক হতে চান। এমন কি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য এই পরিক্ষা দিতে পারবেন।
অনুষ্ঠানের শুরুতে Anglia C.I.T.E এক্সাম সম্পর্কে তথ্য উপাত্ত ও গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিস ফারাজানা খান। এরপর উক্ত বিষয়ের উপর বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে পরিক্ষায় উত্তীর্নদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরন করা হয়।
এই অান্তর্জাতিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম বারের মত ডিস্টিংশন সহ পাস করেন মোঃ শরীফুল ইসলাম সরকার (সোহাগ)। তিনি তার বক্তব্যে বলেন, যে কোন শিক্ষকের জন্যই এ ধরনের মেধার অান্তর্জাতিক স্বীকৃতি মর্যাদা কাজের প্রতি অাত্ববিশ্বাসী করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Institute of Modern Languages (IML), ঢাকা ববিশ্ববিদ্যালয় এর ডিরেক্টর প্রফেসর ডঃ ইফ্ফাত অারা নাসরিন মজিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এস খান গ্রুপের মাননীয় চেয়ারম্যান, উপদেষ্টা, চিফ ওপারেশন অফিসার, প্রোগ্রাম কোঅর্ডিনেটর সহ ঢাবির বেশ কয়েক জন অধ্যাপক মন্ডলী।




