রাজনীতিশিরোনাম

‘আ.লীগের কেউ দুর্নীতি করলে ব্যবস্থা নিতে দুদককে বলা আছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অপকর্ম হয়নি, কেউ করেনি এটা বলি না। অপকর্ম হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। অন্য কোনো দল নেয় না, বিএনপি ব্যবস্থা নেয় না। দুদককে বলা আছে, আওয়ামী লীগের কেউ দুর্নীতি, অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তিনি নিজে বিষয়গুলো দেখছেন। দায়িত্বপ্রাপ্তদের গাইড লাইন দিচ্ছেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button