Uncategorized
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ১,১২,৫০০ টাকা দিলো রাঙামাটি পৌরসভা

রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পৌর এলাকাধীন বিভিন্ন পূজামন্ডপে চেক বিতরন অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটি পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জামাল উদ্দিন,রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পঞ্চানন ভট্রাচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এসময় ১৬ টি মন্ডপে ৭০০০ টাকা করে ১,১২,৫০০ টাকার চেক বিতরন করা হয়।




