Uncategorized

আসছে না বার্মি আর্মি

ইংল্যান্ড দলের ফ্যান গ্রুপ বার্মি আর্মি জানিয়েছে, তারা বাংলাদেশ সফরে আসবে না। তারা বাংলাদেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কথা বলেই ইংল্যান্ড দলের সাথে এখানে আসতে চাইছে না বলে গ্রুপটির ওয়েবসাইটে জানিয়েছে।
গ্রুপটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্যানদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করলেও পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের পরামর্শের বিরুদ্ধে বাংলাদেশ সফরে তারা রাজি হতে পারছে না।
ইংল্যান্ডের ওডিআই অধিনায়ক ইয়ন মরগ্যান এবং ওপেনিং ব্যাটসম্যান আলেক্স হ্যালস বাংলাদেশ সফর করবেন না বলে জানানোর দুই দিন পর বার্মি আর্মি তাদের সিদ্ধান্ত জানাল। এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট হয়ে সফর নির্ধারিত সময়ে হওয়ার সিদ্ধান্ত নেয়।
বার্মি আর্মি জানায়, পর্দার অন্তরালে আমরা ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছি। আমাদেরকে ঢাকা ও চট্টগ্রামে হোটেলের তালিকা দেয়া হয়েছিল। বাংলাদেশ পুলিশ স্টেডিয়াম এলাকায় আমাদের নিরাপত্তার আশ্বাসও দিয়েছিল। এমনকি যাতায়াতের সময়ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তবুও আমরা যেতে পারছি না।
সূত্র : ক্রিকইনফো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button