Uncategorized

আশুলিয়ায় পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

সংবাদদাতা, সাভার : সাভারের আশুলিয়ার একটি সড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আশুলিয়ার গাজীরচট বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে আশুলিয়ার গাজিরচট বটতলা এলাকার একটি সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করার পর নবজাতকটির পরিচয় না পাওয়ায় স্থানীয়দের মাধ্যমে মরদেহটি কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার পাশাপাশি নবজাতকের পরিবার সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button