slider

আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল ৮টা থেকে সব পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। ফলে কারখানাগুলো কর্মমুখর হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে এদিন আগের পাঁচটি এবং নতুন করে পাঁচটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন। উৎপাদন শুরু হয়েছে পোশাক কারখানাগুলোয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সরেয়ার আলম জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে আজ আগের বন্ধ থাকা পাঁচটি এবং সাধারণ ছুটি ঘোষণা করা পাঁচটিসহ মোট ১০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button