sliderস্থানিয়

আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তি করায় বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে হরিরামপুরে মানববন্ধন

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তি করার কারণে গত ২০ নভেম্বর আলোচিত গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মপ্রাণ তাওহীদি জনতার উদ্যোগে ২৩ নভেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে মানববন্ধন হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তরা জানান, আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তি করায় গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরো জানান,আল্লাহ ও ইসলামকে নিয়ে আপত্তিকর মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাতে আমরা মুসলিম হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ বাউল শিল্পী আবুল সরকারের অবিলম্বে ফাসির দাবি জানাচ্ছি।
বাংলার মাটিতে আর কোন মুরতাদ ও নাস্তিকেরা যেন এরকম দুঃসাহসিকতা না দেখায় আমরা ধর্মপ্রাণ মুসলমানের পক্ষ হতে সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button