আইন আদালত

আলোচনা করে রিভিউয়ের সিদ্ধান্ত : অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহালে রাষ্ট্রপক্ষ হতাশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একথা বলেন।
তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়নি, বরং শূন্যতা বিরাজ করছে। এ রায়ে আমি হতাশ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button