আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের কবিতা আসরে ‘দূতি’র মোড়ক উন্মোচন

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ :”আলোকিত সমাজে হোক, বিকশিত জীবনের চাষ” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ পৌরসভাধীন জয়নগরে আয়েশা হক কালচারাল একাডেমি এন্ড লাইব্রেরি মিলনায়তনে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে দিনব্যাপী প্রতিভাবান কবি সাহিত্যিকদের মিলনমেলায় কবিতা পাঠের আসর, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক চর্চা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও ড. যোসেফ মেমোরিয়াল হাসপাতালের এমডি মো. হাবিল উদ্দিনের সভাপতিত্বে ও শ্রেষ্ঠ স্কুল শিক্ষক এইচ এম রাব্বির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি কায়ুম শাহজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েশা হক কালচারাল একাডেমি এন্ড লাইব্রেরির প্রতিষ্ঠাতা ড. সাঈদা হোসাইনী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.যোসেফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. তৃণা রুবাইয়া মামুন,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার প্রমুখ।
মানিকগঞ্জের কবিতা,ছড়া ও পূথি সাহিত্যের ওপর প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
মাসিক দূতির মোড়ক উন্মোচনে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আনিসুর রহমান খান আলিনুর,কবি শুকুর আলী, কবি মাইনুদ্দিন আহমেদ, কবি কল্পনা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জে রয়েছে অসংখ্য লোকজ সাহিত্য ও সংস্কৃতির ভান্ডার। এগুলো সংগ্রহ সংরক্ষণ এবং লালন ও ধারণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের মাসিক সাহিত্য চর্চা ছড়িয়ে যাক নতুন প্রজন্মের মাঝে।




