আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সম্মাননা পেলেন ড.মোহাম্মদ ফারুক হোসেন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সাহিত্য রসে সিক্ত হোক ধরা” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জে পৌরসভাধীন জয়নগর ড.যোসেফ মেমোরিয়াল হাসপাতাল চত্ত্বর মিলনায়তনে ৫ আগস্ট সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ৩.০০ ঘটিকা পর্যন্ত আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে কবিতা পাঠ, সম্মাননা ও লিটল ম্যাগ মাসিক ‘দ্যূতি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি মো.হাবিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কায়ুম শাহজীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান, ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা আবুবকর সিদ্দিক, হীরালাল সেন সাহিত্য সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, প্রফেসর আবুবকর সিদ্দীক মোল্লা, অধ্যাপক আনিসুর রহমান, কবি জসিম উদ্দিন অতশী, অনিল কুমার সরকার, কবি নজরুল- প্রমীলা সাহিত্য সংঘের সভাপতি ডাঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক কবি মইন হাসান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, কবি ওয়ারেশ পাশা পলাশ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন দেশকে অর্থনৈতিকভাবে সম্মৃদ্ধ করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি কারিগরি শিক্ষায় ড.মোহাম্মদ ফারুক হোসেনের অবদান ঈর্ষনীয়। আজকের ক্ষুদ্র এই সম্মাননা তাকে আরও বেগবান করবে।
আমরা শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে বহুত্ববাদী সমাজ বিনির্মান করতে চাই।



