
শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ৬ ডিসেম্বর
বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমীর আব্দুল হামীদ বলেছেন, আলেম ওলামাদের গ্রেফতার করলে ডিসি, এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।
তিনি আজ দুপুরে বাংলাদেশ হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দফা দাবিতে শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ অক্টোবর ডক্টর ইউনুস সরকার ঘোষিত লালন তিরোদান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মুর্তি তৈরি করা হয়েছে, এখন তার পুজা করা হয়। ডক্টর ইউনুস সরকার কে উদ্দেশ্য করে বলেন, ডক্টর ইউনুস সুদখোর ও নিমক হারামি। এটা মুরদা ও নাস্তিক সরকার, আওয়ামী লীগের চাইতে ও খারাপ, এবং বাউলদের ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় এক সাথে আন্দোলন ও সমাবেশ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।এসময় মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ জেলার আলেম ওলামা মসজিদের ইমাম খতিব ও বিভিন্ন ইসলামি সমমনা দলের নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সকল গানের আসর বন্ধের দাবি জানান।উল্লেখ্য গত গত ২২ অক্টোবর আবুল সরকারের সমর্থক ও তৌহিদী জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সদর থানায় বাউলদের পক্ষে তৌহিদী জনতাদের নামে একটি মামলা হলে ফুঁসে ওঠে জনতা। এতে করে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।




