আলী আকবর মেমোরিয়াল ফুটবলে প্রাক্তন স্টুডেন্ট একাদশ চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ পড়াশোনার পাশাপাশি খেলা ধুলায় প্রান ফিরে এসেছে দাউদকান্দি শহীদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় মাঠ, গতকাল দাউদকান্দি উপজেলার শহীদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলী আকবর মেমোরিয়াল ফাউন্ডেশনের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রাক্তন স্টুডেন্ট একাদশ ২-০ গোলে চলতি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার শুরুতে পরিচয় পর্ব থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্কুলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর ভুইয়া, আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ট্রফি বিতরণ পূর্ব বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সকল প্রকার অপরাধ প্রবনতা থেকে দূরে রাখতে এবং পড়াশোনায় মনোযোগী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এধরণের আয়োজন চালিয়ে যেতে সকলকেই এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।




