slider

আলীকদমে আগুনে পুড়েছে ১২ দোকান ও বসতঘর ২০ লাখ টাকার ক্ষতি

ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় ১২টি কাঁচা বসতঘর ও দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খুইল্যামিয়া পাড়াস্থ বারেক মুন্সির কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে দিকে খুইল্যামিয়া পাড়াস্থ বারেক মুন্সীর কলোনিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় লামা ও আলীকদম উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি টিম প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাড়ার দোকান ও বসতঘর সহ জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক ছেনুয়ারা বেগম বলেন, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, এ কারণে ঘর ও দোকানের কোন জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফাইটার শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। এতে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ব্যাপারে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম বলেন, তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, আবাসন, শুকনো খাবার ও রান্না সামগ্রী সহায়তা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button