বিনোদনশিরোনাম

আলিয়ার হাত ধরে সচল হচ্ছে বলিউড

ভারতে ঘোষিত হয়েছে পঞ্চম দফার লকডাউন। তবে এবার বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বিনোদন জগতও।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অনুমোদন পাওয়ার পর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিজ্ঞাপন, রিয়্যালিটি শো ও সিনেমার শুটিং।
এই পরিস্থিতিতে প্রথম যে ছবির শুটিং শুরু হতে চলেছে তা হলো সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিওয়ারি’।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি অশোক দুবে বলেন, “ফিল্ম সিটিতে এই ছবির সেট তৈরি করা হয়েছিল। এখনো সেই সেট তেমনই রাখা আছে। তাই এই ছবি দিয়েই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর অনুমোদনের।”
লকডাউন শেষ হলেই শুটিং শুরু করতে পারেন বনি কাপুরও। মাড আইল্যান্ডে তার ছবির সেট তৈরি করা হয়েছিল। এভাবে অনেক পরিচালক-প্রযোজক ছবির সেট যত্নে রেখে দিয়েছিলেন, যাতে লকডাউন উঠলেই কাজ শুরু করে দিতে পারেন।
এ দিকে বছরের শেষ দিকে মুক্তির কথা ছিল প্রেমিক রণবীর কাপুরের বিপরীতে অভিনীত আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। কিন্তু লকডাউনের কারণে আয়ান মুখার্জির ছবির শেষ দিকের কিছু কাজ পিছিয়ে গেছে। তাই আপাতত মুক্তি পাচ্ছে না ‘ব্রহ্মাস্ত্র’।
বাবা মহেশ ভাটের পরিচালনায় প্রথম অভিনয় করেছেন আলিয়া। সঙ্গে আছেন সৎবোন পূজা ভাট। সেই ছবি ‘সড়ক টু’রও আপাতত মুক্তির পরিকল্পনা নেই প্রযোজকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button