আলিম পরীক্ষার ফলাফলে শীর্ষে ‘ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা’

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : আলিম পরীক্ষার ফলাফলে ৯৯.৬৪% পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষে ‘ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা’। এ মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নেয়া ২৭৮ জন। পরীক্ষার্থীর মধ্যে ১৮৬ জন জিপিএ-৫ এবং বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
‘ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা’ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে জানান, মাদ্রাসাটি রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় পড়ালেখায় কোনো সমস্যা হয় না। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য আলাদা ক্লাস, শিক্ষাসহায়ক কারয্ক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি, টিউটর শিক্ষকের ব্যবস্থা থাকা ও নিয়মিত অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা হয়।
এইচএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি কলেজ থেকে অংশ নেয় ৫৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৪১৬জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। পাশের হার ৭৬.৬১%। ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৯৬ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩১ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। ঝালকাঠি কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ১৪ জন অংশ নেন। তাঁদের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৪ পেয়েছেন ৩ জন।




