আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আর্জেন্টিনায় ধর্ষণে কিশোরীর মৃত্যুতে ফেটে পড়েছেন নারীরা

আর্জেন্টিনার মার দেল প্লাটা শহরে লুসিয়া পেরেজ নামে ১৬ বছরের এক কিশোরীকে মাদক খাইয়ে ধর্ষণ করে হত্যা করা হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে আর্জেন্টিনা। বিশেষ করে মহিলারা।
হাজার হাজার মহিলা আজ রাজধানী বুয়েনস আয়ারেস সহ অন্যান্য শহরে অফিস আদালত থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
তাদের অনেকের প্ল্যাকার্ডে লেখা ছিলো, “আমাদের গায়ে হাত দিলে, আমরা ছেড়ে দেবনা।”

অফিস থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন মহিলারা
অফিস থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন মহিলারা

মুষলধারে বৃষ্টি এবং ঝড়ের তোয়াক্কা করেননি মহিলারা। কালো পোশাক পরে তারা রাস্তায় নেমে আসেন।
বিবিসির একজন সংবাদদাতা বলছেন, ল্যাটিন আমেরিকায় পুরুষদের মধ্যে নিজেদের জাহির করার যে সংস্কৃতি রয়েছে, তার বিরুদ্ধে মহিলারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
লুসিয়া পেরেজের হত্যাকাণ্ডকে নারীদের মধ্যে দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে আসছে।
আয়োজকরা বলছেন, “পুরুষদের এই উদ্ধত আচরণ আর চলবে না।”
আর্জেন্টিনার নারীদের এই প্রতিবাদ বিক্ষোভের সমর্থনে মেক্সিকো, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও বিক্ষোভ মিছিল হয়েছে।
এমনকী লন্ডনে আর্জেন্টিনার দূতাবাসের সামনেও অবস্থান ধর্মঘট হয়েছে।
সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভে ফেটে পড়ছেন দক্ষিণ আমেরিকার মহিলারা। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button