খেলা

আর্জেন্টিনাকে ৬ গোলের লজ্জায় ডোবাল স্পেন

প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্পেনের ৬ গোল হজম করল আর্জেন্টিনা৷ মেসি, আগুয়েরাদের ছাড়া খেলতে নেমে বড়সড় বড় বিপর্যয়ের মুখে পড়ল সামপাওলির দল৷ স্পেনের হয়ে প্রথমবার হ্যাটট্রিক করলেন ইসকো৷ এছাড়াও দিয়েগো কোস্তা, আলকানতারা ও আসপাস একটি করে গোল করেন৷ আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি৷
চোটের কারণে আগেই মাঠের বাইরে ছিলেন আগুয়েরা৷ মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটনের মাঠে চোটের কারণে বেঞ্চে বসে থাকলেন লিও মেসিও৷ আর্জেন্টিনার দলে ছিলেন না দি মারিয়াও৷স্পেনের হয়ে প্রথম গোলটি করেন দিয়েগো কোস্তা৷ খেলার ১২ মিনিটে মার্কো আসেনসিওর পাস থেকে গোল করেন কোস্তা৷ ২৭ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইসকো ৷ এরপর ৩৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করে ব্যবধান কমান ওটামেন্ডি৷
একমাত্র গোলে না থেমে ৫২ ও ৭৪ মিনিটে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো৷ ৫৫ মিনিটে ও ৭৩ মিনিটে স্পেনের হয়ে আরও দুটি গোল করেন আলকানতারা ও আসপাস৷ নিজেদের দুর্বল ফুটবল নিয়ে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা৷ শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে ম্যাচ জেতে স্পেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button