অপরাধউপমহাদেশ

আরো ভয়াবহ ঘটনা জানালেন সেই গণধর্ষিতা মা

গত ৩০ মে সকালে দিল্লির মেট্রোয় সফর করেছিলেন যে হাজার হাজার যাত্রী, তার মধ্যে ছিলেন ১৯ বছরের এক তরুণীও, কোলে আঁকড়ে তার আট মাসের শিশুকন্যা। অত্যাচার আর অসহায়তার এই বীভত্‍স ছবি আমাদের শিউরে উঠতে বাধ্য করে। গুরগাঁওয়ে কোলের শিশুকে ছুঁড়ে ফেলে তরুণী মাকে গণধর্ষণের খবর ৬ জুন প্রকাশিত হয়। কিন্তু ওই তরুণীর সঙ্গে কথা বলে যে তথ্য উঠে আসে, তা আসলে আরও ভয়াবহ!
গণধর্ষণের পর মৃত শিশুকে কোলে নিয়েই ভোর পর্যন্ত দাঁড়িয়েছিলেন ওই তরুণী। মৃত সন্তানকে বাঁচানোর অসহায় আকুতিতে মেট্রো করে ছুটে বেরিয়েছেন এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে। ভুলেই গিয়েছিলেন নিজের কথা। যে মাত্র কয়েক ঘণ্টা আগেই নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন নিজে। তার আগের রাতেই রাস্তার মধ্যে অটো দাঁড় করিয়ে তাঁকে গণধর্ষণ করে তিন জন। তারপর যাওয়ার আগে ওই তরুণীর আট মাসের শিশুকন্যাকে রাস্তার পাশের কংক্রিটের স্ল্যাবে আছড়ে মেরে দিয়ে যায়।
প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করে গত ২৯ মে রাত ১২টা নাগাদ নিজের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই তরুণী। শেয়ারের অটোতে করে ওল্ড গুরগাঁও থেকে দিল্লির তুঘলকাবাদে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। চাকরির কারণে বাড়ি ছিলেন না তার স্বামী। অটোতে ওঠার কিছু পর থেকেই দুই সহযাত্রী তার শ্লীলতাহানি করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে অটো ঘুরিয়ে দিয়ে আইএমটি সেক্টর আটের কাছে শুনশান রাস্তায় অটো দাঁড় করিয়ে দুই যাত্রী ও চালক মিলে গণধর্ষণ করে ওই তরুণীকে। কান্নাকাটি করায় শিশুটিকে মুখ চেপে ধরে রাখে তারা। যাওয়ার আগে কংক্রিটের স্ল্যাবে আছাড় মেরে ফেলে দিয়ে যায় শিশুটিকে।
আতঙ্কে প্রায় বোবা হয়ে যান তরুণী। ওই অবস্থাতেই মৃত শিশু কোলে ভোর পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন তিনি। সকালে ফের অটো ধরে শ্বশুরবাড়ি ফিরে আসেন। শ্বশুরকে সঙ্গে নিয়ে মেট্রো করে এক ডাক্তার থেকে অন্য ঘুরে বেড়ান। সকলেই যখন বলেন যে শিশুটির মৃত্যু হয়েছে, তখন ভেঙে পড়েন তিনি। মানেসর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি। তার বর্ণনার ভিত্তিতে তিন ধর্ষক ও খুনির স্কেচ প্রকাশ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button