আরেকটি শিরোপার সামনে সাকিব

দু’দুবার ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল জেতা হয়েছে আগেই, জিতেছে বিপিএলও। এবার আরেকটি টি টোয়েন্টি শিরোপার সামনে দাড়িয়ে বিশ্বসেরা অল রাউন্টার সাকিব আল হাসান। সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে অ্যামাজন ওয়ারিয়র্স ও সাকিবের জ্যামাইকা তালাওয়াশ।
সেন্ট কিটসের ফাইনালে তারকায় ভরা দুই দলের জমজমাট লড়াই দেখতে অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা। টুর্নামেন্টের শুরু থেকেই দাপটের সাথে পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দল। রায়াদ এম্রিতের গায়ানা ১০ ম্যাচে সাত জয় তিন হারে সরসরি প্লে অফে সুযোগ পায়। অন্যদিকে গেইল-সাকিবদের জ্যামাইকা সমান সংখ্যক ম্যাচ খেলে ছয়টিতে জয় পায়। এক ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
গ্রুপ পর্ব শেষে প্রথম কোয়ালিফাইং ম্যাচে মুখোমুখি হয়েছিলো গায়ানা ও অ্যামাজন। সেই ম্যাচে সাকিবদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ক্রিস লিনের গায়ানা। প্রথম কোয়ালিফাইং ম্যাচে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে আন্দ্রে রাসেলের সেঞ্চুরি ও বল হাতে সাকিব আল হাসানের তিন উইকেটে ভর করে ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকেট পায় জ্যামাইকা।
সিপিএলে বাংলাদেশি সুপার স্টার সাকিব আল হাসান জ্যামাইকার হয়ে প্রথমবারের মত শিরোপা জয় করতে চাইবে।




