আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আরব আমিরাতের ভিসা নবায়ন শুরু

সংযুক্ত আরব আমিরাতের ভিসা নবায়ন শুরু হয়েছে। রবিবার থেকে নতুন করে ভিসা আবেদন করা যাবে।
দেশটির কেবিনেট থেকে এই সিদ্ধান্ত এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেশিপ-এর এক বিবৃতিতে বলা হয়, আমিরাতের মেয়াদ ফুরিয়ে যাওয়া ভিসার মেয়াদ বাড়ানো, আইডি কার্ড এবং সংযুক্ত আরব আমিরাতে ঢোকার পারমিট নেওয়া হবে আজ থেকে।
করোনাভাইরাস সংক্রমণের পর আরোপিত কড়াকড়ি এখন থেকে কমিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যাদের আরব আমিরাতের রেসিডেনশিয়াল ভিসা ও আমিরাতের আইডি অবৈধ হয়ে গেছে মার্চ ও এপ্রিল মাসে তাদেরটা রবিবার থেকেই নবায়নের জন্য আবেদন করা যাবে।
আর যাদেরটা মে মাসে অবৈধ হয়েছে তাদেরটা ১১ আগস্ট থেকে নবায়ন করা যাবে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৩১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button