আরও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়াঃ উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ নিয়ে দুই তিনজন নিহত হয়েছেন। এছাড়া একজন গুলিবিদ্ধ হয়।
নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
নিহতরা হলেন উখিয়ার ১৭নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ কাছিমের ছেলে মোহাম্মদ ইয়াছিন(৩৫)ও কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ(৩০)। তারা সম্পর্কে শাল-দুলা ভাই।
বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে উখিয়ার ১৭নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সাব ব্লক-এইচ-৭৬ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
রোহিঙ্গারা বলেছেন প্রতিদিন সন্ধ্যা হলে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে টহল দেন। তুচ্ছ ঘটনার সাথে গুলি চালায়। রোহিঙ্গা ক্যাম্পে এত অস্ত্র আসে কোন জায়গা থেকে।
১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ সত্যতা নিশ্চিত করেন।
এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অজ্ঞাতনামা ও অস্ত্রধারীরা দুইজন রোহিঙ্গা গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবৃদ্ধ হয়ে ঘটাস্থলে মৃত্যুবরণ করে রোহিঙ্গা ইয়াছিন। অপর গুলিবৃদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত বলে ঘোষনা করে।
তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যাচ্ছে না। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।
বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সাধারণ রোহিঙ্গারা বলছেন, একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তার বদলা হিসেবে দুটি করে হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারনে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।



