আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আমেরিকা পরমাণু সংস্থার অংশীদার -এ দাবি হাস্যকর: রাশিয়া

রাশিয়া বলেছে, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এখনো এর অংশীদার বলে যে দাবি করছে তা নিতান্তই হাস্যকর। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেন জিয়া গতকাল (মঙ্গলবার) এ কথা বলেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকা যে তৎপরতা চালাচ্ছে এবং নিজেকে অংশীদার বলে দাবি করছে তার কঠোর সমালোচনা করেন নেবেন জিয়া। তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকার এই দাবি অত্যন্ত হাস্যকর। আমেরিকা কোনমতেই এ সমঝোতার অংশীদার হতে পারে না এবং ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা চালাতে পারে না।
২০১৮ সালের মে মাসে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর আগের সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, পাশাপাশি নতুন করে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন তারা দাবি করছে, পরমাণু সমঝোতা থেকে তারা বেরিয়ে যায় নি বরং কৌশলগতভাবে তারা এর অংশীদার।
পরমাণু সমঝোতা অনুযায়ী পাঁচ বছর পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। সে হিসাবে আগামী অক্টোবর মাসে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চাইছে আমেরিকা।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button