Uncategorized

আমেরিকায় স্থায়ী হচ্ছেন রিচি

বিয়ের পরপরই স্বামীর কর্মস্থল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ী হওয়ার কথা জানিয়েছিলেন রিচি সোলায়মান। সেবার দুই বছর থেকে ফিরে এসেছিলেন। অভিনয় করে যাচ্ছিলেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার ঈদের বেশ কটি নাটকে অভিনয় করেছেন। কথা ছিল আরো কিছু নাটকে অভিনয়ের।
কিন্তু হঠাৎ করেই আমেরিকায় পাড়ি দিলেন তিনি। যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার কাছ থেকে বিদায়ও নিয়েছেন। আবার কবে ফিরছেন তিনি? এমন প্রশ্নের উত্তরে নির্দিষ্ট করে কোনো তারিখ বলতে পারেননি। জানিয়েছেন, ঠিক বলতে পারছি না। আদৌ কবে ফিরবেন রিচি তাও অনিশ্চিত। তবে, স্বামীর সাথে সাংসারিক মনোমালিন্যের স্মৃতি ভুলে খুব চমৎকারভাবে ঈদও উদযাপন করেছেন এ জনপ্রিয় তারকা। ফেসবুকে ঈদের দিনের ছবিও শেয়ার করেছেন ভক্তদের সাথে।
ঈদে দশ বারোটির মতো নাটকে দেখা গেছে তাকে। এর মধ্যে ‘ঠিকানা ভুল ছিল’, ‘লাইলী মজনু-২০১৬’, ‘সে রাতে বৃষ্টি ছিল’, ‘শূন্য শহর’ এবং ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’, ‘সে রাতে বৃষ্টি ছিল’, ‘শূন্য শহর’, ‘ঠিকানা ভুল ছিল’ উল্লেখযোগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button