
পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী ইকরামুল হকের ছেলে ইফরানুল হক তাহিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে আমেরিকার নয়জেন্ডেল এলাকায় এ ঘটনা ঘটে।
ইকরামুল হকের আত্মীয় নুরুল কবির জানান, শনিবার রাত আনুমানিক ৮টার সময় ইকরামুল হকের স্ত্রী বাসায় নামাজ পড়ছিলেন। এসময় তার তিন বছরের শিশু তাহিন জানালা দিয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে শিশুর লাশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে মর্গে রেখেছে। ঘটনার তদন্ত শেষে আমেরিকাতে শিশুটির দাফন করা হবে বলে জানান তিনি।
ইকরামুল হকের বাড়ি মিরসরাইয়ের পশ্চিম মিঠানালা গ্রামে। তিনি দীর্ঘ ১২ বছর যাবত আমেরিকায় রয়েছে। কয়েক বছর আগে স্ত্রী ও সন্তানদের আমেরিকায় নিয়ে যান তিনি।




