আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আমেরিকার সঙ্গে আলোচনায় যাওয়ার প্রশ্নই উঠে না: ইরান

ইরান বলেছে, আমেরিকার বর্তমান প্রশাসনের অধীনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করা তেহরানের পক্ষে অসম্ভব। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চরম বিদ্বেষী নীতি গ্রহণ অব্যাহত রাখায় এ ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) তেহরানে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমেরিকার বর্তমান প্রশাসন এবং নীতির সঙ্গে কোনো ধরনের আলোচনা ও সংলাপে যাওয়া নিশ্চিতভাবেই সম্ভব নয়। কারণ মার্কিনীরা এরইমধ্যে প্রমাণ দিয়েছে যে তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না।”
ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা যে আহ্বান জানাচ্ছেন তাও নাকচ করে দেন মুখপাত্র কাসেমি। ট্রাম্প সম্প্রতি বলেছেন যে তিনি ইরানের সঙ্গে সত্যিকারের চুক্তি করতে চান।
কাসেমি বলেন, বর্তমান পরিস্থিতি এবং আমেরিকার শত্রুতামূলক পদক্ষেপ, ইরানের পরমাণু সমঝোতা থেকে দেশটির বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং ইরানের জনগণের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় দেশটির সঙ্গে আলোচনায় যাওয়ার কোনো পরিবেশ বা অর্থ নেই।”
ইরানের সরকার বা নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসন চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে কাসেমি তাতে চরম ক্ষোভ প্রকাশ করে এ ধরনের খবরকে ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে আখ্যায়িত করেন। আমেরিকার এ দুঃখস্বপ্ন কখনোই পূরণ হবে না বলেও উল্লেখ তিনি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button