আন্তর্জাতিক সংবাদ

আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তা লি ইয়ং পিল যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ চ্যানেল এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তিনি জানান, পিয়ংইয়ং সন্দেহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রেসিডেন্ট কিম জং উনকে সরিয়ে দিতে দক্ষিন কোরিয়ার সাথে গোপন ষড়যন্ত্র করছে।
আমেরিকার হামলা ঠেকাতে আগাম হামলা চালানোর মত প্রযুক্তি উত্তর কোরিয়ার মজুদ আছে দাবি করে লি ইয়ং পিল বলেন, আমেরিকা যদি উত্তর কোরিয়াকে আক্রমণ করার চেষ্টা চালায় তবে পিয়ংইয়ং-ই আগে আগাম হামলা করবে। আগাম পরমাণু হামলার ওপর শুধু মাত্র আমেরিকারই একচ্ছত্র অধিকার থাকবে এমনটা হতে পারে না।
এনবিসি-কে দেওয়া ওই সাক্ষাৎকারে লি ইয়ং পিল আশঙ্কা প্রকাশ করে জানান, তাদের উপকূলবর্তী অঞ্চলে মার্কিন পরমাণু বোমা মোতায়েন রয়েছে। যা উত্তর কোরিয়া ও তাদের জন্য বিপদজনক।
আমেরিকাকে হুশিয়ার করে দিয়ে লি ইয়ং পিল বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মার্কিন পরমাণু বোমা তাদের উপকূলের কাছাকাছি থাকবে ততক্ষণ পর্যন্ত পিছু হটবে না উত্তর কোরিয়া।’
পিয়ংইয়ং এমন এক সময় এ ঘোষণা দিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে উত্তর কোরিয়া ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া ৪ হাজার কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। আমেরিকা ও চির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া দাবি করেছে উত্তর কোরিয়া ওই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। পরীক্ষা চালানো ওই ক্ষেপণাস্ত্রটি মধ্যম পাল্লার মসুদান শ্রেণির ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button