বিবিধশিরোনাম

আমি জানি না এর ক্যাসিনো অধ্যায়

খালেদ মুহিউদ্দীন
আপনি যে ক্লাবের সভাপতি সেখানে জুয়া খেলা হয় তা আপনি জানতেন না বলে কী বুঝাতে চাইলেন জনাব রাশেদ খান মেনন? ক্লাবটিতে আপনি একবারের বেশি যান নাই মানে কী? তাহলে আপনি সেই ক্লাবের সভাপতি কেন হয়েছিলেন, কেন থেকে গেলেন?
যুবলীগের বিভিন্ন সদস্যরা যে ক্যাসিনো খুলেছেন, আইন-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা কামাচ্ছেন, বুধবারের আগ পর্যন্ত আপনি তা জানতেন না বলে কী বুঝাতে চাইলেন জনাব ওমর ফারুক চৌধুরী? যুবলীগের কাজ সম্পর্কে আপনি কী জানেন? কী করে যুবলীগ? কেন করে?
কে কোথায় কার সঙ্গে কী করছে বা কী বলছে এমনকি কার মনে কী আছে প্রিয় গোয়েন্দা বাহিনী, বিশেষ বাহিনী আপনারা তা সবই জানেন৷ শুধু জানেন না শহরের মাঝখানে বসে ক্যাসিনো চালানো হচ্ছে ক্যাসিনো, তাই না? দুষ্টু লোকেরা বলছেন এই না জানার জন্য অনেক ক্লেশ সহ্য করতে হয়েছে আপনাদের, অনেক ময়লা ঘাটতে হয়েছে; সেইসব হাতের ময়লা দেশ-বিদেশের ব্যাংকেও নাকি জমা হয়েছে৷
সাংবাদিক বন্ধুরা, আপনারা এইসব ক্যাসিনো সম্পর্কে জানতেন? জেনেও রিপোর্ট করেননি, নাকি করতে পারেননি? দুই ক্ষেত্রেই পেশাটি সম্পর্কে নতুন ভাবনার দরকার আছে বলে মনে করছেন অনেকে৷ আপনারা কী মনে করেন?
লেখক: জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে’র বাংলা বিভাগের প্রধান।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button