‘আমি একজন নারীবাদী পুরুষ’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমি একজন নারীবাদী। আমি নারীবাদী হতে পেরে গর্বিত। মাসিক পত্রিকা মরি ক্লেয়ার ডটকমে ‘আন্তর্জাতিক কন্যা দিবস’ উপলক্ষে প্রকাশিত এক প্রবন্ধে তিঁনি আরো বলেন, ছেলে সন্তানদেরকেও নারীবাদী হিসেবে গড়ে তুলুন।
আমি আমার সন্তানদের নারীবাদী হতে উত্সাহিত করছি। কারণ, কানাডা এবং সারা বিশ্বে নারী ও মেয়েরা এখনও অবহেলিত, সহিংসতা, লিঙ্গ বৈষম্যের শিকার যা তাদেরকে সীমাবদ্ধ করে রাখে। ফলে তারা স্বপ্ন অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।
জাস্টিন-সোফিয়া দম্পতির দুই পুত্র হাদ্রিন ও এক্সাভিয়ার এবং এক মাত্র কন্যা এলা গ্রেস মার্গারেট। কন্যা এলা সম্পর্কে জাস্টিন বলেন, আমরা পিতা-মাতা হিসেবে আমাদের মেয়ের জন্য অত্যন্ত গর্বিত।
উল্লেখ্য, নারীবাদী জাস্টিন তাঁর মন্ত্রিসভায় ৫০ মন্ত্রীর মধ্যে ২৫ জন নারী মন্ত্রই রেখে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইত্তেফাক



