খেলা
আমির না থাকতেই পাকিস্তানের বেহাল দশা

একজন মোহাম্মদ আমির নেই, আর তাতেই শোচনীয় অবস্থার মুখে পড়েছে পাকিস্তান। হোভে পাকিস্তানের বিরুদ্ধে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে বিশাল স্কোরের দিকে সাসেক্স। পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে তারা ২৮ ওভারেই ১২০ রান তুলে ফেলেছে বিনা উইকেটে। ফিঞ্চ ও ওয়েলস উভয়েই হাফ সেঞ্চুরি করেছেন।
এর আগে পাকিস্তান ৫ উইকেটে ৩৬৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
ইংল্যান্ড সফররত পাকিস্তান তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে সমারসেটের বিরুদ্ধে বেশ দারুণ খেলেছিল। বিশেষ করে মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিংয়ের সামনে শোচনীয় অবস্থায় পড়েছিল তারা।
এই ম্যাচে আমিরকে বিশ্রামে রাখা হয়েছে। আর তাতেই পাকিস্তানি বোলিং লাইনের দৈন্য দশা ফুটে ওঠেছে। কেউই হুল ফোটাতে পারছে না স্থানীয় ব্যাটিং লাইনে।




