বিনোদন

আমিরকন্যা ইরার ভাইরাল ছবি

কয়েকদিন আগে সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে লেখা ছিল, ‘কে তুমি?’ সম্ভবত সেই উত্তর মিলল আজ। ইনস্টাগ্রামে অপরূপ সাজে সজ্জিত নিজের দারুণ একটি ছবি শেয়ার দিয়েছেন এ স্টার কিড। ভক্তরা বললেন, ‘ওয়াও!’
অপূর্ব ওই স্থিরচিত্রে দেখা যাচ্ছে, গোলাপি বক্ষবন্ধনী ও ডেনিম শর্টস পরেছেন ইরা খান। খোলা পেটে স্পষ্ট তাঁর বেলি রিং। চুল রাঙিয়েছেন বর্ণিল সুতোয়। ছবিতে আরো দেখা যাচ্ছে, ইরার ঊরু ছুঁয়ে আছেন কণিকা ঝামতানি।
গত জুনে জীবনে প্রথমবার হাতে ট্যাটু আঁকেন ইরা। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে ছবি তুলে পোস্টও করেন। এরপর পোস্ট করেন নাভি ফোঁড়ানোর ছবি। ছবিতে তাঁর বেলি রিং দেখা গিয়েছিল।
১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ঘরে দুই সন্তান জুনাইদ ও ইরা। বড় ছেলে জুনাইদ তাঁর বাবার সঙ্গে কাজ করেন। আর ইরা তাঁদের ছোট মেয়ে।
২০০৫ সালে আমির খান নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাঁদের ঘরে সাত বছরের এক ছেলে, নাম আজাদ।

ইনস্টাগ্রামে শেয়ার করা ইরার নতুন ফটোশুট

গত বছর নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো ‘কফি উইথ করণ’-এ আমির খান বলেছিলেন, তাঁর সন্তান জুনাইদ ও ইরা বলিউডে প্রবেশ করতে ইচ্ছুক। তবে এ-ও বলেন, সেই ক্ষমতা যদি জুনাইদের না থাকে তবে বাবা হয়েও ‘সক্রিয়ভাবে সহায়তা’ দেবেন না।
এ বছরের ১৪ মার্চ ছিল আমির খানের ৫৪তম জন্মদিন। ওই দিন বড় ছেলে জুনাইদের ক্যারিয়ার নিয়ে মুখ খোলেন এ তারকা। বলেন, ‘আমি মনে করি, এটা ওর ওপর নির্ভর করছে। সে তার নিজের জীবন নির্বাহ করবে, সিদ্ধান্ত নেবে নিজেই। সৃজনশীল কাজে নিবেদিত সে, থিয়েটারও করছে। খুবই মেধাবী, কিন্তু আমি বলব সে যেন নিজেই নিজের পথ বেছে নেয়।’
তারকা-সন্তানদের প্রতি বলিউড অনুরাগীদের আগ্রহ অনেক। তাঁরা চান, ইরা ও জুনাইদ অভিনয়ে ক্যারিয়ার শুরু করুন। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button