উপমহাদেশশিরোনাম

‘আমিই গান্ধিকে হত্যা করতাম’

সারা ভারত হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক ড. পূজা শাকুন পাণ্ডে বলেছেন, নাথুরাম গডসের আগে জন্মালে তিনিই ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধিকে হত্যা করতেন।
সম্প্রতি ভারতের আলিগড়ে এ বক্তব্য দেন পূজা শাকুন পাণ্ডে। তিনি আরো বলেন, ‘স্বাধীন ভারতে আবার কেউ মহাত্মা গান্ধির মতো দেশভাগের চেষ্টা করলে আমিই তাঁকে গুলি করে হত্যা করব।’
হিন্দু মহাসভার এই সাধারণ সম্পাদক দেশভাগের জন্য সরাসরি আঙুল তুলে দায়ী করেন মহাত্মা গান্ধিকেই। তিনি বলেন, ‘গান্ধির জন্যই দেশভাগের সময় লক্ষাধিক হিন্দু মারা গিয়েছিল। ভারত ভাগের জন্য মহাত্মা গান্ধিই দায়ী।’
পূজা শাকুন পাণ্ডে আরো বলেন, ‘মহাত্মা গান্ধিকে কেন জাতির জনক বলা হয়, তা জানি না। কোনো পিতা তাঁর দুই সন্তানকে কখনই আলাদা করতে পারেন না। যেটা দেশভাগের মাধ্যমে করে গেছেন মহাত্মা গান্ধি। তাই মহাত্মা গান্ধিকে কখনই জাতির জনক বলা উচিত নয়।’
মহাত্মা গান্ধির খুনি বলে চিহ্নিত নাথুরাম গডসকে পূজা শাকুন ‘দেশভক্ত’ বলেও দাবি করেন। তিনি বলেন, ‘নাথুরাম গডসে হলেন প্রকৃত দেশভক্ত। ইতিহাসে তাঁকে অসম্মান করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। বিজেপি সরকারের উচিত ওই ইতিহাসকে পালটে ফেলা।’ গান্ধি দর্শনকে ভারতের পাঠ্যবই থেকে বাদ দিয়ে দেওয়ারও দাবি তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button