বিনোদন

‘আমার জীবন, তোমার মাথা ঘামানোর বিষয় নয়’

টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে নেটিজেনদের উঁকিঝুঁকি চলতেই থাকে। মিমি কখন কী ছবি পোস্টা করলেন, কখন কী লিখলেন, তা নিয়ে টালিপাড়ায় কম গুঞ্জন নেই।
তবে এ ব্যাপারে মিমি কিন্তু একেবারে পাত্তা দেন না। কারণ, তার স্টাইলই হল বিন্দাস জীবন-যাপন। আর সেই বিন্দাসপনার ইঙ্গিতই ফের ইনস্টাগ্রামে তুলে ধরলেন মিমি। যা নিয়ে জল্পনা তুঙ্গে। তা এমনকী, পোস্ট করে বসলেন মিমি?
বুধবার (৩১ অক্টোবর) হঠাৎ মিমির ইনস্টাগ্রামে দেখা মিলল, এমনই কাণ্ড। সেখানে তিনি একটি পোস্টে লিখেছেন, আমার জীবন। আমার পছন্দ। আমার ভুল। আমার শিক্ষা। এটা তোমার মাথা ঘামানোর বিষয় নয়।
মিমির এই পোস্ট নিয়েই টালিপাড়ায় গুঞ্জন শুরু। কথা নেই বার্তা নেই, হঠাৎ কার ওপর রাগ উগড়ে দিলেন মিমি? কেনই বা হঠাৎ ক্ষেপে উঠলেন তিনি। নাকি এটা কোনও নতুন পাবলিসিটি স্টান্ট।
তবে এ ব্যাপারে মিমির মুখের কুলুপ আটকানো। শুধু ইনস্টাগ্রামেই লিখে যাচ্ছেন, নিজের মনের কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button