রাজনীতি

‘আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি’

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চায়ের দোকানে বসে নিজ দলের নেতাকর্মীদের বদনাম করা চলবে না। আমাদের বুঝতে হবে আসল প্রতিপক্ষ কে?
তিনি বলেন, ‘মাথায় রাখতে হবে, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। দলীয় প্রার্থীতার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না। মনোনয়ন প্রত্যাশী সবাই হবেন, কিন্তু পাবেন মাত্র একজন।’
শনিবার সকালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রথম পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘বিএনপি গত ১০ বছর ধরে আন্দোলন করতে পারেনি, এখন তারা এক মাসে কী আন্দোলন করবে?’ আন্দোলনের নামে তারা যদি আবারও নাশকতা করে বাসে আগুন দেয়, তবে তাদের প্রতিহত করতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সকলের আমলনামা নেত্রীর কাছে জমা আছে। জরিপ হচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। এখন আমাদের মার্কা একটাই সেটা হলো নৌকা মার্কা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button