আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আমাজান বন উজাড় ঠেকাতে সেনা মোতায়েন

বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজানে দাবানল ও বন উজাড় ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো।
বোলসোনারো ক্ষমতায় আসার প্রথম বছর ২০১৯ সালে আমাজানে ব্যাপক দাবানলের বিপর্যয়ের জন্য তাকে আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়।
এবছর মে মাসের শেষের দিকে শুষ্ক আবহাওয়া ও দাবানলের মৌসুম শুরু হবে এবং ইতোমধ্যেই এ বছরের জন্য উদ্বেগজনক আভাস লক্ষ্য করা যাচ্ছে।
চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে বন উজাড় হওয়ার পরিমাণ ৫০ শতাংশের বেশি বেড়ে ৭৯৬ কিলোমিটারে দাঁড়িয়েছে।
বোলসোনারো ‘অবৈধভাবে বন উজাড় এবং দাবানলের নামে পরিবেশগত অপরাধ দমনে প্রতিরোধ ও শান্তিমূলক কঠোর ব্যবস্থা নিতে’ সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।
আমাজান অঞ্চলে আদিবাসীদের সংরক্ষিত এলাকা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভূমি সুরক্ষায় এই আদেশ ১১ মে থেকে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
স্যাটেলাইটের ছবিতে ২০০৮ সালে প্রথম ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় হওয়ার চিত্র পাওয়া যায়, এরপর গত বছরে এই চিত্রে দেখা যায় , ব্রাজিলের আমাজান অংশে বন উজাড় ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২৩ বর্গ কিলোমিটার।
সুরক্ষিত বনভূমিতে অবৈধ বৃক্ষ নিধন, খনিজ অনুসন্ধান ও চাষাবাদের জন্য এই বনভূমি উজাড় হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button